বাংলাদেশের ইতিহাসে শহিদ আসাদ একটি ঐতিহাসিক নাম। এক গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আসাদ শহিদ হন এবং সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের স্বৈরশাসকের পতন ঘটে। গণঅভ্যুত্থানের পরবর্তী নির্বাচনে পূর্ব পাকিস্তানের মনোনিত প্রার্থীরা প্রায় সকলে বিজয় লাভ করলেও নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে টাল বাহানা করেন।
ক) স্মৃতির মিনার কবিতাটি কে রচনা করেন ? খ) ‘ তমদ্দুন মজলিস ’ সংগঠনটির উদ্দেশ্য ব্যাখ্যা কর। গ) উদ্দীপকের যে আন্দোলনে আসাদ শহিদ হন সেই আন্দোলনের কারণ ব্যাখ্যা কর। ঘ) উদ্দীপকের নির্বাচন ১৯৭০ সালেরই নির্বাচন উক্তিটি তাত্পর্য বিশ্লেষণ কর।
উত্তর ঃ ক) কবি আলাউদ্দীন আল আজাদ স্মৃতির মিনার কবিতাটি রচনা করেন।
উত্তর : খ) পাকিস্তানি শাসনামলে শিক্ষা ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে চরম বৈষম্যমূলক আচরণ লক্ষ্য করা যায়। ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চাইতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় এগিয়েছিল। অথচ পাকিস্তানি শাসকগোষ্ঠির বৈষম্যমূলক আচরণের ফলে পূর্ব পাকিস্তান শিক্ষা ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়ে এবং কৌশলে পূর্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেয়। পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা পূর্ব পাকিস্তানের চেয়ে কম থাকলেও শিক্ষাক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের বরাদ্দ ছিল দ্বিগুণের মতো। ফলে পূর্ব পাকিস্তানের তুলনায় পশ্চিম পাকিস্তানে প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ শিক্ষার জন্য নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এভাবে শিক্ষার ক্ষেত্রে বৈষম্য দিনদিন বাড়তে থাকে।
উত্তর : গ) উদ্দীপকে যে আন্দোলনে আসাদ শহিদ হন সেই আন্দোলনের প্রধান কারণ পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলা। পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণের স্বত:স্ফূর্ত অংশ গ্রহণে ১৯৬৯ সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন সংঘটিত হয়। ইতিহাসে এটি ৬৯- এর গণ অভ্যুত্থান নামে পরিচিত। পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণও অবহেলার বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রাম সুস্পষ্টরূপ লাভ করে ৬ দফার স্বায়ত্তশাসন দাবিনামায়।
পাকিস্তান সরকার এই ৬ দফাকে মেনে না নিয়ে দমন-পীড়ন শুরু করলে আন্দোলন অনিবার্য হয়ে ওঠে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চূড়ান্ত লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা এবং তাঁর বিশ্বাস ছিল শেষ পর্যন্ত সশস্ত্র সংগ্রাম ছাড়া বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হবে না। তাই তিনি সশস্ত্র পন্থায় স্বাধীনতা অর্জনের জন্য পরিকল্পনা করেন। কিন্তু পরিকল্পনা ফাঁস হয়ে গেলে তাঁকে সহ ৩৫ জনকে গ্রেফতার করে মামলা করা হয়। এটি ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা হিসেবে পরিচিত। এ পরিস্থিতিতে বাংলার জনগণ তাঁদের মুক্তির জন্য এবং স্বায়ত্তশাসনের জন্য স্বত:স্ফুর্ত আন্দোলন শুরু করে। যা ৬৯- এর গণঅভ্যুত্থান নামে পরিচিত। এই অভ্যুত্থানে শহিদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা।
পরের অংশ আগামীকাল