লোটো বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজ মিট-২০১৮ অনুষ্ঠিত

 

সম্প্রতি ঢাকার স্থানীয় একটি হোটেলে ফ্র্যাঞ্চাইজ মিট-২০১৮ অনুষ্ঠানের আয়োজন করে লোটো-বাংলাদেশ। এতে সারাদেশের লোটো ফ্র্যাঞ্চাইজিগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিগত বছরের সাফল্য-ব্যর্থতা এবং আগামী বছরের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা হয়। লোটো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর কাজী জামিল ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন। তিনি বলেন, ইটালিয়ান স্পোর্টস অ্যান্ড লাইফস্টাইল ব্র্যান্ড লোটো, বিগত আট বছর ধরে সাফল্যের সাথে বাংলাদেশে এর কার্যক্রম পরিচালনা করে আসছে। এটি একটি জেনুইন ইটালিয়ান ব্র্যান্ড হিসেবে ইতোমধ্যেই বাংলাদেশে গ্রাহকদের মধ্যে সাড়া ফেলেছে। লোটো বাংলাদেশের মার্কেটিং কন্সালট্যান্ট কাজী জাভেদ ইসলাম ফ্র্যাঞ্চাইজিদের জন্য একটি বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে অন্যা ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি