খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরও ৯জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে সীমান্তবর্তী শান্তিপুর তাদের পুশ ইন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।
তিনি বলেন, শান্তিপুর সীমান্ত দিয়ে গভীর রাতে ৯জন ব্যক্তিকে পুশ ইন করা হয়েছে। তাদের মধ্যে নারী-শিশুও রয়েছে। তবে কীভাবে তাদের পুশ ইন করেছে সেই বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
উল্লেখ্য, গত ৭ মে প্রথমবারের মতো মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার তিনটি পয়েন্ট দিয়ে পুশ ইন করা শুরু করে ভারত। এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৫৪ জনকে পুশ ইন করেছে বিএসএফ।