সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেছেন, জনসেবার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রজাতন্ত্রের কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে। নতুন সহস্রাব্দে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার এ সময়ে জনসেবার জন্য প্রত্যেককে তার প্রজ্ঞা এবং দূরদৃষ্টি দিয়ে কাজ করার প্রয়োজন আজ সর্বাধিক। গতকাল মঙ্গলবার ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পিএসসির ‘৭১ মিলনায়তন’-এ ঐ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব ও এন সিদ্দিকা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে পিএসসির সদস্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে পিএসসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।