গুজব ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বেরোবিতে মানববন্ধন

গুজব সৃষ্টিকারী, ধর্ষক, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মানববন্ধন করেছে বঙ্গবন্ধু পরিষদ। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটকের সামনে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, সাধারণ সম্পাদক খায়রুল কবির সুমন প্রমুখ অংশ নেন। এছাড়া বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।