করিমগঞ্জ উপজেলার পূর্ব চরকরণশী গ্রামে বাল্য বিবাহর আয়োজন করায় কনের বাবা কাইয়ূম খানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
সোমবার রাতে কাইয়ূম খানের মেয়ে ইচ্ছাগঞ্জ হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী মুন্নি আক্তারের সঙ্গে একই গামের ছাইদু মিয়ার ছেলে শামীমের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে করিমঞ্জের ইউএনও শারমীন সুলতানা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন সুলতানা মুন্নি পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হওয়ার আগেই বর ও বরপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে কনের বাবা কাইয়ূম খানকে আটক করে ইউএনও অফিসে নিয়ে আসা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচারক ইউএনও শারমীন সুলতানা কাইয়ূম খানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
করিমগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) নাহিদ হাসান সুমন জানান, দণ্ডিত ব্যক্তিকে সাজা পরোয়ানাসহ মঙ্গলবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।