তিতাসে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লার তিতাসে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা সদর কড়িকান্দি বাজারে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানের আওতায় এ জরিমানা করা হয়।

খাবার হোটেলের অব্যবস্থাপনা, মিষ্টি সরবরাহের বক্সের অতিরিক্ত ওজন ও মেয়াদোত্তীর্ণ পণ্যের কারণে কড়িকান্দি বাজারের মায়ের দোয়া হোটেল এন্ড সুইটমিটকে ১০ হাজার, জিয়া হোটেল এন্ড সুইটমিটকে ১০ হাজার, শিমু মেডিকেল হলকে ৩ হাজার, সালাম হোটেল এন্ড সুইটমিটকে ৫ হাজার ও সালাম হোটেল এন্ড সুইটমিটকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুল ইসলাম ও উপজেলা সেনিটারি পরিদর্শক ছাইদুল ইসলাম ও তিতাস থানার এসআই আবু ইউসুফ প্রমুখ।