নাগেশ্বরীতে বিদ্যুত্স্পৃষ্টে নিহত এক

বিদ্যুতের তারে জড়িয়ে নাগেশ্বরীতে একজন  মারা গেছেন। মৃত সোহরাব আলী (৪২) সন্তোষপুর ইউনিয়নের আলেপের তেপথি গ্রামের আজগার আলীর ছেলে।

মঙ্গলবার ভোরে বাড়ির পাশে মসজিদে ফজরের নামাজ আদায় করে ছাতা মাথায় ফিরছিলেন তিনি। এ সময় আচমকা তার মাথায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।