পাথরঘাটায় তিন ইউনিয়ন পরিষদের ৩টি ওয়ার্ডে আগামীকাল বৃহস্পতিবার উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী ওয়ার্ডের মধ্যে রয়েছে পাথরঘাটা সদর ইউপির ২ নম্বর, নাচনাপাড়া ইউপির ৯ নম্বর ও কালমেঘা ইউপির পাঁচ নম্বর ওয়ার্ড। এ তিনটি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচন হবে।
এ ব্যাপারে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও পাথরঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আইউব আলী হাওলাদার বলেন, নির্বাচনে তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাবের দুইটি মোবাইল টিম, পুলিশ স্ট্র্যাইকিং ফোর্স ও আনসার সদস্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন।