শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের করপোরেট প্রধান কার্যালয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলামের উপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের মহাব্যবস্থাপক নাইমুল হুদা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
এ চুক্তির ফলে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সব কর্মকর্তা ও কর্মচারী শাহ্জালাল ইসলামী ব্যাংকে কোনো প্রকার আমানত না রেখেই ব্যাংক হিসাব খুলতে পারবেন। এছাড়া অন্য প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা যেমন : ফ্রি অ্যাকাউন্ট মেইন্টেন্যান্স, ফ্রি ডেবিট কার্ড ইস্যু, ফ্রি সলভেন্সি সার্টিফিকেট, ফ্রি ব্যাংক স্টেটমেন্ট, ফ্রি ইন্টারনেট ব্যাংকিংসহ নানাবিধ সুবিধা ভোগ করতে পারবেন। —প্রেস বিজ্ঞপ্তি