রয়টার্স
ইউক্রেনের অবকাঠামোগত মন্ত্রী ভলডমিমিয়ার ওমিলান মঙ্গলবার বলেছেন, আভোভ সাগরে ইউক্রেনের সমুদ্র বন্দর পরোক্ষভাবে খুলে দিয়েছে রাশিয়া। ওমিলানকে উদ্ধৃত করে দেশটির অবকাঠামোগত মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বেরডিয়ানস্ক এবং মারিওপল বন্দর আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। জাহাজগুলো প্রবেশদ্বারের মাধ্যমে ইউক্রেনের বন্দরগুলোতে প্রবেশ করার পাশাপাশি বেরিয়েও আসতে পারছে। যার ফলে জাহাজ চলাচল ব্যবস্থা আংশিকভাবে হলেও পুনরুদ্ধার হয়েছে।