সততা ও দক্ষতা নিয়ে দুদকের পতি জনআস্থা আইন করতে হবে -------দুদক চেয়ারম্যান

দুদক কর্মকর্তাদের উদ্দেশে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, সততা ও দক্ষতা দিয়েই দুদকের প্রতি জনআস্থা অর্জন করতে হবে। গতকাল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে অফিসের নিরাপত্তা, অফিস শৃঙ্খলা ও অফিসিয়াল আচরণ শীর্ষক প্রশিক্ষণ কোর্সে দুদক চেয়ারম্যান কমিশনের কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন। এ প্রশিক্ষণ কোর্সে কমিশনের পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক পদমর্যাদার ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

দুদক চেয়ারম্যান বলেন, অফিসের সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখা, আইন-কানুন মেনে চলাই কর্মকর্তা-কর্মচারীদের বিধিবদ্ধ দায়িত্ব। বিগত তিন বছরে কমিশনের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে একাধিকবার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান, তদন্ত ও প্রসিকিউসনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের এ ধারা অব্যাহত রাখা হবে। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি। কার্যকর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি পেলেই দুদকের প্রতি জনআস্থা বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন।

দুদক চেয়ারম্যান দুদকের সুপারভাইজিং কর্মকর্তাদের উদ্দেশে বলেন, অধীনস্থ কর্মকর্তাদের প্রতি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আধুনিক প্রাশাসনিক ব্যবস্থাপনার নিয়ম-কানুন অনুসরণ করে দায়িত্ব পালন করবেন।