নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী চার দিন ধরে নিখোঁজ রয়েছে। গত শনিবার সকালে স্কুলে যাওয়ার পর থেকে সে নিখোঁজ। উপজেলার মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তনের ঐ ছাত্রী নিখোঁজের ঘটনায় ছাত্রীর বাবা রবিবার রাতে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছেন।
ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, অষ্টম শ্রেণিপড়ুয়া তার মেয়ে প্রাইভেট পড়তে স্কুলের উদ্দেশে শনিবার সকাল ৭টায় বাসা থেকে বের হয়। শনিবার দুপুরে স্কুল ছুটি হয়ে গেলেও মেয়ে বাসায় ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। তার পরনে স্কুল ড্রেস ছিল।