বাংলাদেশ সফররত কাতার রেড ক্রিসেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল (মেডিক্যাল টিম) ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রমসহ সোসাইটি পরিচালিত বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সোমবার রেড ক্রিসেন্ট সোসাইটির মগবাজারস্থ জাতীয় সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এমপি, ভাইস চেয়ারম্যান ও আইএফআরসির গভর্নিং বোর্ডের সম্মানিত সদস্য প্রফেসর ডা. মো. হাবিবে মিল্লাত এমপি, ব্যবস্থাপনা পর্ষদ সদস্যবৃন্দ, সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন এবং কাতার রেড ক্রিসেন্টের রিলিফ ও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিভাগের নির্বাহী পরিচালক ডা. মোহাম্মদ সালাহ্ ইবরাহীম এর নেতৃত্বে মেডিক্যাল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি