মানি লন্ডারিং প্রতিরোধ, সন্ত্রাসে অর্থায়ন ও বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিং শিরোনামে এক্সিম ব্যাংক এর বার্ষিক বামেলকো সম্মেলন ২০১৯, ২০ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএফআইইউ প্রধান আবু হেনা মোহাঃ রাজী হাসান এবং বিশেষ অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং বিএফআইইউ-এর অপারেশনাল হেড ও বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন চৌধুরী। সম্মেলনে সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো মো. ফিরোজ হোসেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোহাঃ রাজী হাসান মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে এক্সিম ব্যাংকের গৃহীত পদক্ষেপের প্রশংসা করে বলেন, সকলকে নিজ নিজ অবস্থান থেকে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ে সজাগ ও সচেতন থাকতে হবে। —প্রেস বিজ্ঞপ্তি