উখিয়ায় ইয়াবাসহ আটক চার

কক্সবাজার র্যাব-৭ এর সদস্যরা সোমবার রাত ১১টার দিকে পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার ৫২৯ পিচ ইয়াবাসহ চার জন ইয়াবা কারবারীকে আটক করেছে। মঙ্গলবার সকালে র্যাব সদস্যরা তাদের উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। মামলার বাদী র্যাব-৭ এর নায়েক সুবেদার মো. জাকির হোসেন জানান, ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে ফয়সাল, সাহাব উদ্দিন, নূর মোহাম্মদ ও জাহিদুল ইসলাম (৩২) কে আটক করা হয়েছে।