ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উেক্ষপণে সক্ষম সাবমেরিন তৈরির কাজ শুরু করেছে উত্তর কোরিয়া। গতকাল উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের একটি সাবমেরিন তৈরির কারখানা পরিদর্শনের খবর প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নয়নের অংশ হিসেবে এ সাবমেরিন তৈরি করছে পিয়ংইয়ং। গত ৩০ জুন কোরিয়া সীমান্তের বেসামরিক অঞ্চল পানমুনজামে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কিম জং উনের বৈঠকের এক মাস না যেতেই এ খবর পাওয়া গেল। সাবমেরিনের ছবি প্রকাশ করা হলেও কারখানাটি কোথায় সেই বিষয়ে কিছু জানা যায়নি। -রয়টার্স