অভিবাসী চুক্তিতে সম্মত আটটি ইউরোপীয় দেশ

ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের পুনর্বাসনে আটটি ইউরোপীয় দেশ সম্মত হয়েছে বলে জানিয়েছে ফ্রান্স। তবে এই দেশগুলোর মধ্যে ইতালি নেই। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এ তথ্য জানিয়েছেন। ম্যাক্রোঁ সোমবার জানান, প্যারিসে অনুষ্ঠিত ফ্রাঙ্কো-জার্মান পরিকল্পনার নীতিকে সমর্থন দিয়েছে ছয়টি দেশ। যেসব দেশ অভিবাসীদের গ্রহণে সম্মতি জানাবে না, সেই দেশগুলোকে ইইউ কাঠামোগত তহবিল বরাদ্দ দিতে তিনি রাজি হবেন না। উল্লেখ্য, ইউরোপে অভিবাসী প্রবেশদ্বার ইতালি হলেও প্যারিস আলোচনায় দেশটি উপস্থিত ছিল না। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও সালভিনি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।