‘মান-অভিমান’

দীপ্ত টিভি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রচার হচ্ছে নাটক ‘মান-অভিমান’।

জেন অস্টেন রচিত প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় নির্মিত ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য নাসিমুল হাসান ও সংলাপ করেছেন সরোয়ার সৈকত। আশিশ কুমার রায়ের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, রোজী সিদ্দিকী, তোফা হাসান, ইফফাত আরা তিথি, শিবলী নওমান ও সানজিদা ইপ্সা।