ভারতীয় অনুদানে বিদ্যালয় প্রকল্পের জন্য সমঝোতা স্মারক সই

ইত্তেফাক রিপোর্ট

ভারতীয় অনুদান সহায়তার আওতায় পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক এলাকায় তিনটি নতুন উন্নয়ন প্রকল্পের জন্য গতকাল সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ভারতীয় হাইকমিশন। এই প্রকল্পগুলোর আওতায় বান্দরবান জেলার মাতামুহুরী নিম্নমাধ্যমিক বিদ্যালয়; রাঙ্গামাটি জেলার ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয় এবং খাগড়াছড়ি জেলার গাছবান নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মিত হবে। এই প্রকল্পগুলোর মোট ব্যয় ৫ দশমিক ৮৫ কোটি টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, মাতামুহুরী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি উ উই চারা ভিক্ষু, ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিতেন্দ্র চাকমা, গাছবান নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপতি চাকমা।