এসএসসি পরীক্ষার প্রস্তুতি

 ১৯৭০সালের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বাংলাদেশের ইতিহাসে শহিদ আসাদ একটি ঐতিহাসিক নাম। এক গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আসাদ শহিদ হন এবং সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের স্বৈরশাসকের পতন ঘটে। গণঅভ্যুত্থানের পরবর্তী নির্বাচনে পূর্ব পাকিস্তানের মনোনিত প্রার্থীরা প্রায় সকলে বিজয় লাভ করলেও নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে টাল বাহানা করেন।

ঘ) উদ্দীপকের নির্বাচন ১৯৭০ সালেরই নির্বাচন উক্তিটি তাত্পর্য বিশ্লেষণ কর।

উত্তর : ঘ) ১৯৭০ সালের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। পাকিস্তান রাষ্ট্রের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে এটি ছিল বাঙালি জাতির একটি সংগঠিত সিদ্ধান্ত। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খান পদত্যাগ করেন এবং ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করেন।  ইয়াহিয়া খান নির্বাচনের ঘোষণা দেন এবং নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করবেন।

‘এক ব্যক্তি এক ভোটের ভিত্তিতে ’ ১৯৭০ সালের ৭ ডিসেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামীলীগ জাতীয় পরিষদের ১৬২টি আসনের মধ্যে ১৬০টি আসন লাভ করে। সংরক্ষিত ৭টি মহিলা আসনসহ মোট ১৬৭টি আসন লাভ করে জাতীয় পরিষদের একক সংখ্যা গরিষ্ঠ লাভ করে। আওয়ামীলীগ এককভাবে সরকার গঠন ও ৬ দফার পক্ষে জনগণের গণরায় লাভ করে। ১৯৭০ সালের নির্বাচনে পশ্চিম পাকিস্তানের শাসন-শোষণ, লুটপাঠ,চরম বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণের একটি সংগঠিত রায়। যে রায় বুঝিয়ে দেয় শাসন-শোষণ, লুটপাট,চরম বৈষম্যমূলক আচরণের কাছে নতি স্বীকার করার জনগণ পূর্ব পাকিস্তানিরা নয়।  অন্যদিকে পাকিস্তানের সরকার ও স্বার্থান্বেষী মহলের জন্য এটি ছিল বিরাট পরাজয়। তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা ও ষড়যন্ত্র করতে থাকে।