বিজ্ঞান
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের পাঠ্যবইয়ের ‘মহাকাশ ও উপগ্রহ’ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরা হলো।
১৬. পৃথিবী থেকে কত কিলোমিটার উচ্চতায় মহাকাশ শুরু?
ক. ১৪০ খ. ১৫০ গ. ১৬০ ঘ. ১৭০
১৭. বর্তমান কালের বিখ্যাত পদার্থ বিজ্ঞানীর নাম কী?
ক. আইনুন নিশাত খ. রবার্ট উইলিয়াম
গ. আব্দুল্লাহ আল মুতী ঘ. স্টিফেন হকিং
১৮. সৌরজগতের মোট উপগ্রহের সংখ্যা কত? ক. ১৪০ টি খ. ১৫০ টি গ. ২৪০ টি ঘ. ২৫০ টি
১৯. প্রাকৃতিক উপগ্রহ সম্পর্কে সঠিক তথ্য হলো- i. স্ব-স্ব গ্রহকে কেন্দ্র করে ঘুরে
ii. নিজস্ব আলো ও তাপ নেই
iii. মহাজাগতিক মেঘ থেকে সৃষ্ট
নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i , ii ও iii
২০. ইউরি গ্যাগারিন কোন দেশের অধিবাসী ছিলেন?
ক. যুক্তরাষ্ট্র খ. চীন
গ. সোভিয়েত ইউনিয়ন ঘ. যুক্তরাজ্য
২১. কোন কৃত্রিম উপগ্রহ পৃথিবীর সুস্পষ্ট চিত্র দিতে পারে?
ক. গোয়েন্দা উপগ্রহ খ. পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ
গ. যোগাযোগ উপগ্রহ ঘ. নৌপরিবহন উপগ্রহ
২২. যোগাযোগের জন্য কোন সংকেত কৃত্রিম উপগ্রহে পাঠানো হয়? ক. বেতার সংকেত খ. আলফা সংকেত
গ. আল্ট্রা বায়োলেট ঘ. গামা সংকেত
২৩. জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহে কোন যন্ত্র রাখা হয়?
ক. রিখটার খ. টেলিস্কোপ গ. সেক্সট্যান্ট ঘ. ক্যামেরা
২৪. এক সময় মানুষ পৃথিবীর আকৃতিকে কীরূপ মনে করতো?
ক. চৌকোণাকার খ. বক্রাকার
গ.বর্গাকৃতির ঘ. সরলরৈখিক
২৫. এক দূরবর্তী নক্ষত্র থেকে অন্য দূরবর্তী নক্ষত্রে আলো পৌঁছতে কত সময় লাগে?
ক. কয়েক শত বছর খ. কয়েক হাজার বছর
গ. কয়েক মিলিয়ন বছর ঘ. কয়েক বিলিয়ন বছর
২৬. জ্যোতির্বিজ্ঞানীদের মতে গ্রহ ও উপগ্রহ সৃষ্টি হয়েছে কোনটি থেকে? ক. মহাজাগতিক বল খ. মহাজাগতিক পদার্থ
গ. মহাজাগতিক মেঘ ঘ. মহাজাগতিক বিকর্ষণ
২৭. দূর অনুধাবনের জন্য ল্যান্ডসেট-১ কৃত্রিম উপগ্রহ কত সালে পাঠানো হয়? ক. ১৯৭১ খ. ১৯৭২ গ. ১৮৭১ ঘ. ১৮৭২
২৮. আন্তর্জাতিক যোগসূত্র স্থাপনকারী প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? ক. ভস্টক-১ খ. স্পুটনিক-১
গ. স্টক-৬ ঘ. এ্যাপোলো সয়োজ
২৯. এ্যাপোলো সয়োজ কত সালে প্রথম মহাকাশে পাঠানো হয়?
ক. ১৯৭৫ খ. ১৮৭৫ গ. ১৯৭১ ঘ. ১৮৭১
৩০. কৃত্রিম উপগ্রহগুলো নির্দিষ্ট কক্ষ পথে ঘুরার জন্য কোনটি প্রয়োজন?
ক. কেন্দ্র বহির্মুখী বল খ. নিউক্লিও বল
গ. আকর্ষণ বল ঘ. কেন্দ্রমুখী বল
৩১. জাহাজ ও বিমানের অবস্থান নির্ণয়ে ব্যবহূত হয় কোন কৃত্রিম উপগ্রহ? ক. নৌপরিবহন খ. সামরিক
গ. যোগাযোগ ঘ. গোয়েন্দা
নিচের উদ্দীপকটি পড় এবং ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও।
রাইয়্যানের বিজ্ঞান শিক্ষক মোবাইলে একটি বস্তু দেখালো যা মধ্যাকর্ষণ টানের প্রভাবে চাঁদের মতো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে।
৩২. রাইয়্যান যে বস্তুটি দেখলো তাকে কী বলে? ক. নক্ষত্র খ. উল্কা গ. গ্রহ ঘ. কৃত্রিম উপগ্রহ
৩৩. উদ্দীপকের বস্তুটি- i. চাঁদের তুলনায় অনেক ছোট
ii. নিজস্ব আলো ও তাপ নেই iii. চাঁদের তুলনায় নীচ দিয়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ.i ও iiiগ. ii ও iiiঘ. i , ii ও iii
১৬. গ ১৭. ঘ ১৮. ক ১৯. ঘ ২০. গ ২১. খ ২২. ক ২৩. খ ২৪. খ ২৫. গ ২৬. গ ২৭. খ ২৮. ঘ ২৯. ক ৩০. ঘ ৩১. ক ৩২. ঘ ৩৩. ঘ