ইত্তেফাক রিপোর্ট
মাদক নির্মূল কিংবা নিয়ন্ত্রণ কোন সংস্থার পক্ষে এককভাবে করা সম্ভব নয়, এ জন্য প্রয়োজন সমন্বিত অভিযান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা মাদক সেবন, মাদক ব্যবসা বা মাদক ব্যবসায়ীদের সহযোগিতায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর একটি রেস্টুরেন্টে ‘মাদক নির্মূল : মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ ও গণমাধ্যমের করনীয়’ শীর্ষক সেমিনারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল সংকট থাকলেও গত দেড় বছরে অভাবনীয় সফলতা এসেছে। মাদকের মতো মরণনেশা নিয়ে যারা বাণিজ্য করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবু সালেহ আকন, ক্র্যাব নেতৃবৃন্দ ও মাদক নিয়ন্ত্রণ অধিপ্তরের কর্মকর্তারা।