বর্তমান সময়ে বিয়ে মানেই বরকে একটি মোটরসাইকেল উপহার দেওয়া মানে যৌতুক, তার পাশাপাশি আসবাবপত্র তো আছেই। এই তো কিছুদিন আগে এক বন্ধু করল। শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসেবে আরটিআর নতুন ভার্সনের একটি বাইক নিয়েছে সে। যার মূল্য দুই থেকে তিন লাখ টাকা তো হবেই। আমার এই বন্ধুর মতো আমিও আমার হবু শ্বশুরের কাছ থেকে যৌতুক চাই! তবে মোটরসাইকেল নয়, তবে সেই মূল্য দিয়ে চারাগাছ কিনে দিতে হবে। এই টাকায় প্রায় দুই হাজার চারাগাছ পাওয়া যেতে পারে। যৌতুক একটি সামাজিক ব্যাধি। আর এই সামাজিক ব্যাধি যদি আবার সামাজিক কাজে লাগে তখন কি আর ব্যাধি থাকে? দুই হাজার চারা গাছ লাগানোর পর্যাপ্ত জায়গা না থাকার কারণে রাস্তাঘাট, স্কুল-কলেজ, প্রতিবেশীর জায়গায় রোপণের ব্যবস্থা নেব। যার ফলে উপকার হবে দেশ ও দশের। আমাদের ২৫% বনাঞ্চল থাকা প্রয়োজন। কিন্তু আছে মাত্র ১৩ শতাংশ। যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারছে না। পরিবেশ আছে হুমকির মুখে। তাই গাছ লাগানো ছাড়া অন্য কোনো বিকল্প পদ্ধতি আমাদের নেই।
শেখ ফরিদ
শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়