তারেক রহমানকে অবমাননা, ফরিদপুরে চিকিৎসকদের প্রতিবাদ

ফরিদপুরে ডাক্তার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (১৯ জুলাই) দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‌তারেক রহমানকে নিয়ে ‌মিথ্যা অপপ্রচার ‌ও অবমাননাকর ‌বক্তব্যের প্রতিবাদে এই সমাবেশ ‌অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি ‌ডাক্তার মুস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ‌‌ডা. ‌রফিকুল ইসলাম, ‌ডা. মিজানুর রহমান, ডা. নুরুল ইসলাম রানা, ডা. আলামিন সারোয়ার প্রমুখ। 

এ সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‌তারেক রহমানের বিরুদ্ধে ‌বিভিন্ন গণমাধ্যমে ‌ও সামাজিক মাধ্যমে মনগড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন, ‌যা অত্যন্ত নিন্দনীয়।

বক্তারা বলেন, ‌জিয়া পরিবারের বিরুদ্ধে ‌‌কিছু সংখ্যক কুচক্রী মহল সামাজিক প্রচার মাধ্যমগুলোতে ‌বিভিন্ন ধরনের অপপ্রচার করছেন। আমরা সবাই মিলে এই চক্রান্তকারীদের প্রতিহত করব। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। ‌‌বক্তারা এসব কাজে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।