পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান

আগ্রাসী শুরু চেষ্টা পাকিস্তানের। জীবন পেয়ে আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন পাক ওপেনার ফখর জামান। তবে শুরুতেই ৪ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪১ রান সংগ্রহ করেছে পাকিস্তান।   

রোববার (২০ জুলাই) মিরপুরের শেরে বাংলাদেশ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। ইনিংসের প্রথম ওভারেই ক্যাচ শেখ মেহেদীর বলে ক্যাচ তুলে দেন পাক ওপেনার ফখর। তবে তা তালুবন্দি করতে ব্যর্থ হন তাসকিন আহমেদ।

ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই উইকেট তুলে নেন তাসকিন। ৪ বলে ৬ রান করা সায়েম আয়ুবকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। এরপর নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে উইকেটের দেখা পান মেহেদী। 

তবে অধিনায়ক সালমান আগাকে সঙ্গে নিয়ে একপ্রান্তে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন ফখর। এরপর পাকিস্তানের আরও জোড়া উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। সালমান ৯ বলে ৩ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান হাসান নেওয়াজ।