জনপ্রশাসন পদক পেলেন নরসিংদীর ডিসি

জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষ্যে ‘জনপ্রশাসন পদক-২০১৯’ অর্জন করেছেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। তার নিজস্ব চিন্তায় ‘কর্মসংস্থান নরসিংদী’র মাধ্যমে এ অঞ্চলের বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করেন। নরসিংদী জেলাকে বেকারমুক্ত করার প্রয়াসের জন্য তাকে এ পদক প্রদান করা হয়। মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি থেকে এ পদক প্রদান করেন।