জগন্নাথপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির চেক প্রদান

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিবন্ধী ১২৩ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক প্রদান করা হয়েছে। বুধবার উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদ। ইউএনও মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান।