নিকলী উপজেলায় হাঁসের খামারগুলোতে ‘ডাক প্লেগ’ রোগে সাড়ে চার হাজারেরও বেশি হাঁস মারা গেছে। আড়াই মাস বয়সি হাঁসগুলো মারা যাওয়ায় খামারের মালিকরা দিশেহারা হয়ে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত খামার মালিক জিল্লু মিয়া, ফারুক মিয়া, জুয়েল আলী, মনিরউদ্দিন ও তহিদ মিয়া জানান, উপজেলা পশুসম্পদ কার্যালয়ে এ রোগের প্রতিষেধক নেই। সেখানকার কোনো চিকিত্সক টাকা ছাড়া খামারে আসতে চান না বলে অভিযোগ করেন তারা।
উপজেলা পশুসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করে জানান, কয়েকজন খামারি তাদের কাছে আসেন। কিন্তু তাদের কাছে যে প্রতিষেধক আসার কথা ছিল সেই গাড়িটি রাস্তায় অ্যাক্সিডেন্ট করায় ভ্যাকসিন দেওয়া সম্ভব হচ্ছে না।