ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন নাইজেরিয়ার নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়েনের ঘাগুটিয়া সীমান্ত এলাকার ২০২৮ মেইন পিলার বরাবর দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার পথে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হলো ইকিজ এলবিস সুজুকি (২৩), নুয়াস চুবকি অলিভার (২৯) ও নোহাজার ওটিছোকায়া (২৯)। তাদের কাছ থেকে পাসপোর্ট, ৫টি মোবাইল ফোন, ল্যাপটপ ও বিভিন্ন দেশের মুদ্রাসহ প্রায় ২ লাখ ৩৯ হাজার ২৩০ টাকার মালামাল জব্দ করে বিজিবি।
বুধবার দুপুরে তাদের আখাউড়া থানা পুলিশে সোপর্দ করেছেন বিজিবি সদস্যরা।