জলঢাকায় স্কুলশিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ

নীলফামারীর জলঢাকায় এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম নজরুল ইসলাম (৫২)। তিনি উপজেলার শৌলমারী ইউনিয়নের সিংড়িয়া বালারডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় ওই ছাত্রীর মা নিলুফা বেগম বাদী হয়ে নজরুল ইসলামকে প্রধান ও অজ্ঞাত আরো দুইজনকে আসামি করে মঙ্গলবার রাতে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে পৌরশহরের উত্তর কাজির এলাকার নবম শ্রেণীর ছাত্রীর শয়ন কক্ষে প্রবেশ করে একই এলাকার সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও তার দুই সহযোগী। এ সময় ছাত্রীর মায়ের চিত্কারে অভিযুক্ত নজরুল ইসলাম তার হাত-পা-মুখ বেঁধে ছাত্রীটিকে পাশের রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে।

এ বিষয়ে জলঢাকা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বদরুদ্দোজাা বলেন, অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে।