কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪৫। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে  উপজেলার এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন ইনচার্জ মাসুম আলী খান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্ক সিটি ট্রেন উপজেলার রাজাবাড়ী এলাকায় পৌঁছলে ওই নারী রাস্তা পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে। এ রিপোর্ট লেখ পর্যন্ত নিহত নারীর নাম-ঠিকানা জানা যায়নি।