রাজশাহী মহানগরীতে ইয়াবাসহ এক ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে বিনোদপুরস্থ পুরাতন র্যাব অফিসের সামনের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বিনোদপুরে পুরাতন র্যাব অফিসের সামনে নিয়মিত চেকপোস্টের কার্যক্রম চলছিল। এসময় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শিহাব উদ্দিন অনিকের মোটরসাইকেলের কাগজপত্র যাচাইয়ের সময় ইয়াবা পাওয়া যায়। শিহাব নগরীর চণ্ডিপুর এলাকার বাবর উদ্দিন শেখের ছেলে।