শ্রীবরদীতে ব্যবসায়ীদের নিয়ে গোলটেবিল বৈঠক

নিরপাদ পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, উত্পাদন, বিতরণ এবং কারখানার কর্মপরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে শ্রীবরদীতে ব্যবসায়ীদের নিয়ে গোলটেবিল বৈঠক হয়েছে।

বুধবার সামর্থ্য প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর। ক্লাস্টার নেটওয়ার্ক সভাপতি আবু জাফরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান, উপজেলা সহকারী কৃষি অফিসার গোলাম মোস্তফা, সামর্থ্য প্রকল্পের জেলা ব্যবস্থাপক শহীদ নাসরুল্লাহ আল মামুন প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মদিনা ট্রেডার্সের মালিক শাহাজাহান আলী, সোহাগ ওয়েল মিল মালিক সোহাগ মিয়া, আইবন ফুড প্রোডাক্টের মালিক শিরিনা বেগমসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা।