আড়াইহাজারে ফলদ বৃক্ষমেলা শুরু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ): গতকাল আড়াইহাজারে ফলদ ও বৃক্ষ মেলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে গতকাল বুধবার থেকে ৮ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারায়ণগঞ্জের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আব্দুল কাদির, সহকারী কমিশনার ভূমি মোঃ উজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মেলা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। মেলায় মোট ১৪টি স্টল খোলা হয়েছে       —ইত্তেফাক