সাভার : গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তকরণ এবং বিএমডিসির নিবন্ধনসহ ১০ দফা দাবিতে ৫ম দিনের মতো গতকাল বুধবার ক্লাস পরীক্ষা বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভসহ অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সকাল থেকেই আশুলিয়ার মির্জানগরে প্রতিষ্ঠানটির সামনে এমবিবিএস, বিডিএস ও ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নিয়ে দাবি আদায়ে স্লোগান দিতে থাকেন —ইত্তেফাক