মানিকগঞ্জে কলেজছাত্র হত্যা মামলায় চার জনের মৃত্যুদণ্ড

সিঙ্গাইরে কলেজছাত্র রাসেল হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড ও এক জনের সাত বছর কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রমকারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ মমতাজ বেগম আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. হয়রত আলী, শামসু মিয়া, রকিব আহম্মেদ ও জাহাঙ্গীর। সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছে হেলালুর রহমান। এদের সবার বাড়ি সিঙ্গাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালে ২৬ নভেম্বর সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের আনসার ফকিরের ছেলে সাভার লিজেন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রাসেলকে ডেকে নিয়ে যায় এক বন্ধু। ঘটনার ছয় দিন পর রাসেলের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।