ইজিবাইকচালক হত্যা: আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা চালক আমির হোসেন বাবু হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার চনপাড়া এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তারা। এতে বক্তব্য রাখেন ইজিবাইক সমিতির সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান, ময়না বেগমসহ অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, অটোরিকশা চালক আমির হোসেন বাবুর হত্যাকারী  মাজহারুল পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। কিন্তু আসামি হাবিবুর ও তরিকুলকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি।