মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো বলেছেন, কাশ্মীর নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যস্থতা করার কথা বলেছিলেন। যদিও ভারত এর আগে এই দাবি নাকচ করে দিয়েছে। এমনকি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও গতকাল পার্লামেন্টে বলেছেন, কাশ্মীর নিয়ে মধ্যস্থতার কোনো প্রশ্ন নেই। খবর এনডিটিভির
গত মাসে জাপানে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে বলেছিলেন, ‘আপনি কী মধ্যস্থতা করতে পারেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, কোথায়? তিনি বলেছিলেন, কাশ্মীরে। কারণ কাশ্মির সমস্যা রয়েছে বহু বছর ধরে। আমি মনে করি, তারা এর সমাধান চাইছে’। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় পরদিনই প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি নাকচ করে দেয়। মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এটা খুবই শিষ্টাচার বহির্ভুত প্রশ্ন। প্রেসিডেন্ট ট্রাম্প বানিয়ে কিছু বলেননি।