১২ পদে চাকরির সুযোগ কক্সবাজারবাসীর জন্য

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং কক্সবাজারে জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু ১ আগস্ট থেকে।

পদের নাম ও পদ সংখ্যা—
১. ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (ইউনিয়ন পরিষদ সচিব)

পদসংখ্যা: ১২

বেতন স্কেল: ১০২০০–২৪৬৮০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

আবেদনের বয়সসীমা: ৩১ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া—
আগ্রহী প্রার্থীরা  https://dccox.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ—বাংলাদেশ সরকার
আবেদন শুরু: ১ আগস্ট ২০২৫, সকাল ১০টা থেকে;

আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

আবেদন ফি জমা দেওয়ার শেষ সময়: অনলাইন আবেদনপত্র দাখিলের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।

* আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন