যোগদানের ২৩ দিনের মধ্যেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ক্লোজড শিবচরের ওসি

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলী সুমনকে যোগদানের মাত্র ২৩ দিনের মাথায় ক্লোজড করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাতে তাকে শিবচর থানা থেকে সরিয়ে মাদারীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুরের পুলিশ সুপার মো. নাঈমুল হাছান জানান, প্রশাসনিক কারণে তাকে ক্লোজড করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুলাই শিবচর থানায় ওসি হিসেবে দায়িত্ব নেন আজহার আলী সুমন। তবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সরিয়ে নেওয়া হয়। যদিও ক্লোজডের কারণ হিসেবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ উল্লেখ করা হয়নি, আদেশে বলা হয়েছে—“জনস্বার্থে” তাকে এ পদক্ষেপের আওতায় আনা হয়েছে।

এদিকে, তার বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগও উঠেছে বলে একাধিক সূত্রে জানা গেছে।