আধুনিক প্রযুক্তি এসেছে। মানুষের রুচিতেও পরিবর্তন এসেছে। আমরা এখন দেশে বসে বলিউড-হলিউডের ছবি দেখি। পুরো আকাশ খোলা, ইন্টারনেটও চলে এসেছে। আমাদের সময় বিদেশি চলচ্চিত্রের সঙ্গে দেশীয় চলচ্চিত্রের তুলনা ছিল না। এখন বাইরের চলচ্চিত্রের সঙ্গে তুলনা চলছে। ফলে দর্শকদের রুচি ও প্রত্যাশা পাল্টে গেছে। তাছাড়া আমাদের প্রেক্ষাগৃহের সঙ্কট আছে। দেশে হয়তো ভালো ক্যামেরা আসেনি। আর ক্যামেরা এলেও ব্যবহার করার মতো দক্ষ ক্যামেরাম্যান তৈরি হয়নি।
ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি প্রসঙ্গে
চিত্রনায়ক নাঈম মুরাদ