অনলাইন প্রাইভেটকার ইন্স্যুরেন্স পলিসি ‘নিরাপদ’

 ‘নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ চালু করেছে তাদের নতুন ইন্স্যুরেন্স পলিসি ‘নিরাপদ’, ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক। নিটল-নিলয় গ্রুপ-এর চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‘নিরাপদ’ হবে দেশের একমাত্র পরিপূর্ণ প্রাইভেটকার ইন্স্যুরেন্স পলিসি, কারণ, এটি গাড়ির নিজস্ব ক্ষতি, তৃতীয়পক্ষের শারীরিক ক্ষয়ক্ষতি/মৃত্যু ও সম্পদের ক্ষতি, ব্যক্তিগত দুর্ঘটনার দায়বদ্ধতাসহ গাড়ির ট্র্যাকার-ওকভার করবে। -প্রেস বিজ্ঞপ্তি