বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকী, আ স ম আবদুর রবের মতো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা ক্ষমতায় যাবার স্বপ্নে বিভোর হয়ে রাতারাতি জামায়াতের মতো মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির পক্ষ নিয়েছে। তারা বিএনপির সঙ্গে ঐক্যের কথা বলে ভেতরে ভেতরে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বংশধর ও অপশক্তি জামায়াতের সঙ্গে আঁতাত করেছেন। নির্বাচনে জিততে মরিয়া হয়ে তারা এখন জামায়াতের দাঁড়িপাল্লায় বিএনপির ধানের শীষ তুলে দিয়েছেন। অথচ এই জামায়াত ও যুদ্ধাপরাধীরা আমাদের দেশের স্বাধীনতাকে বিশ্বাসও করে না, মানেও না।
গতকাল মঙ্গলবার তিনি মিন্টো রোডের সরকারি বাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।