বিমানবন্দরে আড়াই হাজার পিস ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল আড়াই হাজার পিস ইয়াবাসহ এক জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন। তিনি জানান, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে ইয়াবাসহ শহিদুল ইসলামকে সকালে আটক করা হয়।

আটককৃত ইয়াবার মূল্য প্রায় ১২ লাখ টাকা। শহিদুল বরগুনা জেলার আমতলী থানার রূপখালী গ্রামের মৃত রুস্তম আলীর পুত্র। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।