নারীর জীবনে থাইরয়েড হরমোনের গুরুত্ব অনেক বেশি। বয়ঃসন্ধি কাল থেকে মেনোপজ পর্যন্ত সময়ে থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা নানা ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে। অনিয়মিত মাসিক, মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ, মাসিক দীর্ঘদিন বন্ধ থাকা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। বয়ঃসন্ধির আগে মাসিক শুরু হওয়া বা শুরু হতে দেরি হওয়া—যে কোনো লক্ষণ দেখা দেয় থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতার কারণে।
এছাড়া বন্ধ্যাত্ব, বারবার গর্ভপাত, গর্ভস্থ শিশুর বৃদ্ধি ও বিকাশে সাহায্য, সময়ের আগে সন্তান প্রসব, গর্ভকালীন উচ্চ রক্তচাপ, প্রি একলাম্পসিয়া, একলাম্পসিয়া জটিলতা দেখা দিতে পারে থাইরয়েড হরমোনের তারতম্যের জন্য। এর পাশাপাশি থাইরয়েড হরমোন তারতম্যের জন্য আরো সমস্যা দেখা দিতে পারে। যেমন—ওজন বৃদ্ধি, ত্বকে ব্রনের সমস্যা, ত্বক খসখসে, কোষ্ঠকাঠিন্য, ডাইরিয়া, ক্লান্তি, অবসাদ, রক্ত শূন্যতা, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়াসহ নানা ধরনের সমস্যা। তাই থাইরয়েড হরমোন পরীক্ষা নারীদের রুটিন পরীক্ষায় আনা উচিত।
লেখক : ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ