র্যাবের অভিযানে সিদ্ধিরগঞ্জ থেকে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক হয়েছে। সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ঐ ইয়াবাসহ ফোরকান (২৮) ও লায়লা বেগমকে (৪০) আটক করে র্যাব। গতকাল মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র্যাব-১১ কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।