ফরিদগঞ্জে ৬৯ দিন পর প্রবাসীর লাশ উত্তোলন

উপজেলার পৌর এলাকার চর বসন্ত গ্রাম হতে বুধবার সোহেল নামের ওমান প্রবাসীর লাশ আদালতের নির্দেশে ৬৯ দিন পর কবর খুঁড়ে উত্তোলন করে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করা হয়। ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিনের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়। লাশের পরণে ফুলপ্যান্ট ছিল।

পরিবারের লোকজন ও প্রতিবেশী আবু তাহের, আবুল হোসেন, আ. মতিন, নান্নু মিয়া জানান, চরবসন্ত গ্রামের মৃত আব্বছ হাজীর ছেলে সোহেল তার চাচা মো. বাচ্চুর মাধ্যমে দেড় বছর পূর্বে ওমান যান। সেখানে চাচা ও চাচার শ্যালকসহ একই কোম্পানিতে ও একই রুমে তারা বসবাস করতো। একটা সময় চাচার শ্যালক ফয়সালের সঙ্গে বিরোধ হয়। বিরোধের জের ধরে ৬ মে চাচা বাচ্চু ও তার শ্যালক ফয়সাল মিলে সোহেলকে পিটিয়ে মেরে ফেলে তড়িঘড়ি করে দেশে লাশ এনে দাফন সম্পন্ন করে। চাঁদপুর আদালতে মা পেয়ারা বেগমের মামলার প্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেয়। 

৬ মাস পূর্বে সোহেলের বাবা উপজেলার চান্দ্রা এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় নিহত হন। সেই নিহতের ঘটনাটিও রহস্যজনক বলে মনে করছেন এলাকাবাসী।