সোনারগাঁওয়ে গুণীজন সংবর্ধনা প্রদান

গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজ মিলনায়তনে গুণীজন সংবর্ধনা ও বিশেষ সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিজনেস রিচার্স ওন ব্র্যান্ড ইক্যুইটি শীর্ষক গবেষণা কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ক্রাউন সিমেন্ট গ্রুপের উপদেষ্টা শংকর কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু। ঐ গ্রুপ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার দাস, সাধারণ সম্পাদক আল আমিন তুষার, সোনারগাঁ থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন চন্দন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁ সরকারি কলেজের সহকারী অধ্যাপক একেএম ফকরুদ্দিন মোল্লা, আবুল আফসার, মোঃ সুরুজ্জামান, প্রকৌশলী নাজমুল হোসেন রনি, ক্রাউন সিমেন্টের নির্বাহী পরিচালক আতিকুর রহমান, এরিয়া ম্যানেজার মোঃ মাহাবুবুর রহমান,  টেকনিক্যাল ম্যানেজার মনির হোসেন প্রমুখ।