একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমানকে নৌকা মার্কায় বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষে ১০ ডিসেম্বরের পর নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নে কেন্দ্র ভিত্তিক নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বক্সনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহিন খানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক মুন্নার সঞ্চালনায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য অব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, ঢাকা দক্ষিণের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানজিল ইসলাম অপু, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ মোল্লা, সাধারণ সম্পাদক খন্দকার ফারুক, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া প্রমুখ।